
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ২০০গ্রাম গাঁজাসহ মোঃ মোজাম্মেল হক (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। রবিবার বিকেল সাড়ে তিন টায় পৌর শহরের কলসা মিশন স্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোজাম্মেল হক উপজেলার সান্দিড়া বেপারীপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকেলে পৌর শহরের কলসা মিশন স্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে ফাঁড়ি পুলিশের সদস্যরা।
এসময় তার কাছ থেকে ২০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া অপর একজন পালিয়ে গেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।