
দিনাজপুরের খানসামা উপজেলায় প্রায় প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে তিনটি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
২৩ মার্চ (বুধবার) সকালে উপজেলার খামার পাড়া ইউনিয়নের কায়েমপুর উচ্চ বিদ্যালয়ে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন এবং ৬৭ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে গাড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪তলা ভিত বিশিষ্ট ১ তলা ভবন ও বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট ৩ তলা ভবনের ভবনের ভিত্তি স্থাপন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এটি এম সুজাউদ্দিন লুহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ওসি কামাল হোসেন, শিক্ষা প্রকৌশলী আঃ আউয়াল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক চৌধুরী, এলজিইডি প্রকৌশলী হারুন-অর- রশীদ,সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজুসহ স্ব-স্ব স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।