
হল বন্ধ রেখেই অনার্স ও মাস্টর্সের পরীক্ষা ১ জুলাই থেকে সশরীরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে একই তারিখ থেকে অনলাইনে পরীক্ষা নেয়া হবে ।
মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো এক জুলাই থেকে এবং অসমাপ্ত পরীক্ষাগুলো ১৫ জুন থেকে সশরীরে নিতে পারবে। তবে শিক্ষার্থীদের টিকার আওতায় এনেই আবাসিক হল এবং ক্লাস শুরু হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।