
ভারতের মহারাষ্ট্রের আহমদনগরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে আইসিইউতে থাকা ১০ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, মুম্বাই থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে আহমদনগরের সিটি সিভিল হাসপাতালে শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই আইসিইউতে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
খবর পেয়েই দ্রুত উদ্ধারের কাজ শুরু করে পুলিশ ও দমকলকর্মীরা। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে ওই অগ্নিকাণ্ড হয়েছে বলে জানিয়েছেন তারা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।