যশোরে ট্রাকে ধাক্কা দিয়ে নিজেকে শেষ করে দিলেন নড়াইলের যুবক
যশোরে ট্রাকে ধাক্কা দিয়ে নিজেকে শেষ করে দিলেন নড়াইলের যুবক

দ্রুতগতিতে নিজের মোটরসাইকেলটি নিয়ে চলন্ত একটি ট্রাকে ধাক্কা দিয়ে নিজেকে শেষ করে দিলেন আকাশ বিশ্বাস (১৯) নামের এক যুবক। রবিবার দুপুরে দিকে যশোরের ঝিকরগাছা বাজারে রাজাপট্টি এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে।
টিকটককে টেক্কা দিতে নতুন ফিচার আনছে ইউটিউব
গঙ্গাচড়ায় রাত হলেই পল্লীবিদ্যুৎ এর ভেলকিবাজি
প্রথম দিকে সবাই এটিকে নিছক দুর্ঘটনা বলেই মনে করেছিল। কিন্তু নিহত ওই তরুণের শেষ দুটি ফেসবুক পোস্টে তার আত্মহত্যার ইঙ্গিত রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখেও ধারণা করা হচ্ছে, ওই তরুণ ইচ্ছাকৃতভাবেই মোটরসাইকেল নিয়ে ট্রাকটিকে ধাক্কা দেন।
আকাশ বিশ্বাস শেষ ফেসবুক পোস্টে বাবার ওপর অভিমান করার কথা উল্লেখ করেছেন। নিহত আকাশ নড়াইলের কালিয়া উপজেলার বি-পাটনা গ্রামের আবুল বিশ্বাসের ছেলে। তবে বিদ্যুৎ বিভাগে চাকরি করার কারণে তিনি খুলনার খানজাহান আলী থানা এলাকায় বসবাস করতেন। ঘটনার সময় তিনি যশোরের ঝিকরগাছায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।