‎মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে একটি বাড়ির কাঠের স্তুপ হতে বিপুল পরিমান দেশীয় অস্ত্র (সদ্য তৈরি দা ও জিআই পাইপ) উদ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ। তবে এ ব্যাপারে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। 

‎তথ্য মোতাবেক, শুক্রবার ২৭ফেব্রুঃ বিকাল ৫টার দিকে উপজেলার মুন্সি খানপুরের মকমতলা সোনার মোড়স্থ গোলাম ফকিরের বাড়ির কাঠের স্তুপ হতে এ সমস্ত অস্ত্র উদ্ধার করে পুলিশ।

‎বাড়িতে রাখা রান্নার জ্বালানী কাঠ গোছানোর সময় একটি বস্তা দেখে সেটা উন্মুক্ত করলে চকচকে দেশীয় অস্ত্র দেখতে পেয়ে মণিরামপুর থানা পুলিশকে অবগত করনে বলে এ তথ্য নিশ্চিত করেছে বাড়ির মালিক স্থানীয় বাসিন্দা মোঃ গোলাম ফকির।

‎এ বিষয়ে কাউকে গ্রেফতার করতে না পারলেও বিশৃঙ্খলার পূর্ব প্রস্তুতির জন্য হয়তো এ সমস্ত অস্ত্র সজ্জিত করে কে বা কার রেখেছিলো সেটার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রজিউল্লাহ খান।