আওয়ামী লীগ নেতাকে পুরুষাঙ্গ কেটে হত্যা, গৃহবধূ আটক
আওয়ামী লীগ নেতাকে পুরুষাঙ্গ কেটে হত্যা, গৃহবধূ আটক

বগুড়ার শিবগঞ্জে এরশাদুল ইসলাম (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে পুরুষাঙ্গ কেটে হত্যা করা হয়েছে। ধর্ষণচেষ্টা করলে এক গৃহবধূ তাঁর পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছি গ্রামে এ ঘটনা ঘটে। এরশাদুলকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি উপজেলার কিচকের ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
জানা যায়, এরশাদুল একই এলাকার এক গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে তার বাড়িতে প্রবেশ করেন। এরপর ধর্ষণের চেষ্টা করলে গৃহবধূ ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেন। পরে এরশাদুলের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গৃহবধূর স্বামী রুবেল মিয়া জানান, এরশাদুল এর আগে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি আমার স্ত্রীকে ধর্ষণচেষ্টা করেছিল। সেই ঘটনায় থানায় মামলা হলে সে কারাগারে ছিল। কিছু দিন আগে জামিনে বের হয়ে আবারও আমার স্ত্রীকে উত্যক্ত করতে থাকে। সোমবার সন্ধ্যায় আমি বাজারে গেলে এরশাদুল আমার বাড়িতে এসে আমার স্ত্রীর হাত চেপে ধরে। নিহতের ভাই শাহীন মিয়া জানান, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার ভাইয়ের ওপর হামলা করা হয়েছিল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।