ইলিশের বাড়ি খ্যাত পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার মিলনকেন্দ্র চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত প্রায় ৫০০ কেজি পঁচা ও খাওয়ার অযোগ্য ইলিশ মাছ জব্দ করেছে। আজ মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর ১২.০০ ঘটিকার সময় চাঁদপুরের বড় স্টেশন এলাকায় মাছঘাটে অভিযানের মাধ্যমে মাছগুলো জব্দ করে চাঁদপুর জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস জানান, চাঁদপুর মাছ ঘাট থেকে পঁচা ও খাওয়ার অযোগ্য প্রায় ৫০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের টিমের উপস্থিতি টের পেয়ে মাছের মালিক আগেই পালিয়ে যান। তাই প্রকাশ্যে একাধিকবার ঘোষণা করলেও কেউ মাছের মালিকানা দাবি করেননি। জব্দকৃত মাছ পচা ও খাওয়ার অযোগ্য বিধায় মাছগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

ইলিশ মাছগুলো মাটিতে পুঁতে ফেলা হচ্ছে

জনাব সুচিত্র রঞ্জন দাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে উক্ত মাছ ঘাট হতে পঁচা ও খাওয়ার অযোগ্য প্রায় ৫০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় যা বিক্রির জন্য বাজারে আনা হয়েছিল। অভিযানের বিষয়টি টের পেয়ে মাছের মালিক পূর্বেই পালিয়ে যায়। তাই প্রকাশ্যে একাধিকবার ঘোষণা করলেও কেউ মাছের মালিকানা দাবী উপস্থাপন করেনি।

জব্দকৃত মাছ পঁচা ও খাওয়ার অযোগ্য বিধায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত মাছ মাটিতে পুঁতে ফেলার রায় উপস্থিত জনতার সম্মুখে প্রকাশ করেন। পরবর্তীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, চাঁদপুর সদর, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর, চাঁদপুর সদর থানার পুলিশ টিম, পুলিশ লাইন্সের পুলিশ সদস্য ও কোস্টগার্ডের উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।