
বিরামপুর, দিনাজপুর, প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে হেরোইন ও ইয়াবাসহ সোলাইমান হোসেন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী সোলাইমান হোসেন পৌর শহরের ইসলামপাড়া মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (২১ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ইসলামপাড়া সোলাইমান হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান পরিচালনা করে ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৬ পুরিয়া হেরোইন উদ্ধারসহ মাদক ব্যবসায়ী সোলাইমান হোসেনকে গ্রেফতার করে থানা পুলিশ। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত সোলাইমান হোসেনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।