রাজধানীর কাফরুলের নিজ বাসা থেকে এইচ এম ফরিদ উদ্দিন (৫০) নামের সাবেক এক সার্জেন্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ মার্চ) ভোরে তার মরদেহ উদ্ধার করে কাফরুল থানা পুলিশ।

পরিবারের বরাতে কাফরুল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ফরিদ উদ্দীন মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল শনিবার দিবাগত রাতে কোনো একসময় নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন।

পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে থানায় খবর দেন। তিনি জানান, ‌‘ভোর চারটার দিকে আমরা খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

 

 

কলমকথা/ বিথী