
নিজস্ব প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) থেকে মনোনীত প্রার্থী এ্যাড. শহীদ ইকবাল হোসেনকে পরিবর্তন করে বিএনপির শরীক দল জমিয়তে ওলামায়ে ইসলাম (একাংশ)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে মনোনয়ন পরিবর্তনের খবর জানাজানি হওয়ার সাথে সাথে মণিরামপুরে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। ২৪ ডিসেম্বর (বুধবার) বিকেলে মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে “অবৈধ মনোনয়ন মানি না- মানবো না” শ্লোগান দিতে দেখা অসংখ্য নেতাকর্মীদের।
২৪ ডিসেম্বর দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি শরীক ইসলামী ঐক্যজোটের রশীদ বিন ওয়াক্কাস -এর নাম ঘোষণা করেন। এর আগে গত ৪ ডিসেম্বর মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়। হঠাৎ প্রার্থী বদলে এ্যাড. শহীদ ইকবাল হোসেনের অনুসারিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. মকবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর’সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।