‎মণিরামপুর প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানে ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের ১ম বর্ষপূর্তিতে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি দলের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ৫ই আগষ্ট গণ- মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মণিরামপুর উপজেলা শাখা।


‎উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক এর নেতৃত্বে আবু সাঈদ-মুগ্ধোর মতো অগনিত শহীদদের উপর বর্বরতার প্রতিবাদী বিভিন্ন স্লোগানে দিয়ে একটি বৃহৎ গণ- মিছিল প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় সুশৃঙ্খলভাবে প্রদক্ষিণ করে।


‎এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর ১ম সারির নেতৃবৃন্দের সাথে সাথে বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীদের সাথে সাধারন মানুষকেও গণ- মিছিলে অংশ নিতে দেখা যায়।


‎পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের আত্বার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে ঐতিহাসিক ৫ই আগষ্টের অনুষ্ঠান পর্ব শেষ করে মণিরামপুর উপজেলা জামায়াত।