সব ধরনের পণ্য বিক্রি বন্ধ করল অ্যাপল রাশিয়ায়
সব ধরনের পণ্য বিক্রি বন্ধ করল অ্যাপল রাশিয়ায়

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে রাশিয়াতে সব ধরনের পণ্য বিক্রি বন্ধ ঘোষণা করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল মঙ্গলবার (১ মার্চ) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘রাশিয়ার আক্রমণ নিয়ে আমরা উদ্বিগ্ন’। এদিকে, ইউক্রেনে সহিংসতার শিকার সকলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সেখানে (ইউক্রেনে) মানবিক প্রচেষ্টা, শরণার্থীদের সহায়তাসহ যা যা করা সম্ভব সেগুলো করছি।
এছাড়াও অ্যাপল স্টোর থেকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম, আরটি এবং স্পুটনিকের ডাউনলোড সেবা বাতিল করেছে অ্যাপল’।
কলমকথা/সাথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।