দেশের মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (এনআরএসসি)। মঙ্গলবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সদর দপ্তরে এনআরএসসির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
এই বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নিষেধাজ্ঞা আরোপের চেয়ে বাইক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছি।’
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষতে থ্রি-হুইলার এবং মোটরসাইকেলের জন্য একটি নির্দেশিকা তৈরি করতে বলা হয়েছে। দ্রুততম সময়ে তারা তা পেশ করবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।