
নিজস্ব প্রতিনিধি: গত ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর জাতীয় কাউন্সিলে যশোর জেলা থেকে কেন্দ্রীয় কমিটিতে নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা প্রশাসক যশোরের সহিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসময়ে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সহিত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন আরজেএফ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান নাঈম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সানোয়ার আলম সানু, সহ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন চক্রবর্তী, যশোর জেলা শাখার সভাপতি আবিদুর রেজা, সম্পাদক মো: সাইফুল ইসলাম, মহিলা সম্পাদিকা সঞ্চিতা বিশ্বাস,সদস্য মুক্তাদের হোসেন,সদস্য মো: জাহাঙ্গীর আলম, সদস্য মোছা: আমিরুন নেছা প্রমূখ।
এ সময় জেলা প্রশাসক আরজেএফ এর নব নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং পেশাগত দায়িত্ব পালনকালে আরজেএফ সদস্যদের সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।