মোবাইল নাম্বারের সাথে মিল নেই প্লেয়ারের, চাকরিজীবীদের নামও রয়েছে তালিকায়

মোল্লা অবায়দুর রহমানঃ অসচ্ছল, দুস্থ ও আহত ক্রীড়াবিদদের কল্যাণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ এবং নড়াইল জেলা প্রশাসন যৌথভাবে আর্থিক সহায়তা ও ভাতা প্রদান করে।নড়াইলের অসচ্ছল খেলোয়াড়দের ভাতা বা আর্থিক অনুদান পেতে যে মূল শর্তাবলী হলো খেলোয়াড়কে জাতীয়, বিভাগীয় বা জেলা পর্যায়ে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করতে হবে এবং ক্রীড়াঙ্গনে তার বিশেষ অবদান থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই অসচ্ছল, দুস্থ, স্থায়ীভাবে আহত বা অর্থনৈতিকভাবে চরম সংকটে থাকা প্রাক্তন অথবা বয়স্ক ক্রীড়াবিদ হতে হবে।সাধারণত বয়োবৃদ্ধ বা শারীরিক/পেশাগতভাবে অক্ষম ক্রীড়াবিদরা এই ভাতার জন্য অগ্রাধিকার পেয়ে থাকেন।

তবে  এই তালিকায় চুড়ান্তভাবে নড়াইলে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাদের অধিকাংশ ভুল তথ্য প্রদান করে তালিকাভূক্ত হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন।

এবিষয়ে মহিশখোলার শাহনাজ পারভীন জানান ডাবার গুটি ও চেনেনা তারাও খেলোয়াড়,  ৪-৫ তলা যাদের বাড়ি আছে তারাও সহায়তা পেয়েছে।শাপলা রহমান জানান আমি খেলোয়াড় না আমি খুব অসুস্থ ভাই পরে কথা বলছি, জয়নাব বেগম নামে যে ব্যক্তির নাম রয়েছে  তার নাম্বারের সাথে কোন মিল নেই যে নাম্বার দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলে  বলেন,  ভাই আমি কোনো সহায়তা পায়নি। 

 ইতিমধ্যে নড়াইল সচেতন মহলের অনেকেই এবিষয়ে তালিকায় প্রকাশ পাওয়া ১৪ নম্বর ব্যক্তি সহ একাধিক ব্যক্তির বিষয়ে সন্ধেহ প্রকাশ করেছেন।

এ বিষয়ে নড়াইল ভারপ্রাপ্ত ক্রীড়া অফিসার বি এম সাজিন ইসরাত জানান জয়নাব নামে একটি নাম্বার ভুল হয়েছে, তালিকাটা ঢাকা থেকে পাঠিয়েছে আমরা খতিয়ে দেখছি।