জুয়ার আসর থেকে চার জুয়াড়িকে আটক
জুয়ার আসর থেকে চার জুয়াড়িকে আটক

গোপালপুরে জুয়ার আসর থেকে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে রামজীবনপুর গ্রামে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— ওই গ্রামের আবু হানিফের ছেলে আরিফুল ইসলাম (২৫), মৃত মাহমুদ আলীর ছেলে মমিনুল ইসলাম (২৮), আবুবকর সিদ্দিকের ছেলে সুমন (৩২), মৃত আ. হাইয়ের ছেলে আইয়ুব আলী (৪৫)।
আরোও পড়ুন:
বিনা টিকিটে ভ্রমণ রোধ করতে পারছে না আন্তঃনগর রেল
কুমিল্লা রেলওয়ে স্টেশনে মরদেহ উদ্ধার
এসআই শফিকুল ইসলাম জানান, রাত্রিকালীন জরুরি ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রামজীবনপুর গ্রামের আ. হালিমের দোকানের পেছনে ধান ভাঙার মিলের ভেতর জুয়ার আসর থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে নগদ টাকাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।