
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে টেকশই জিবন” এই প্রতিপাদ্যে দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা ফটক থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা গেট থেকে ঘুরে আসে। পরে উপজেলা চত্বরে কয়েকটি গাছ রোপণ করা হয় ও উপজেলা সভা কক্ষে আলোচনা সভা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অনিমেষ সোম এ সভায় সভাপতিত্ব করেন।
এ সময় উপজেলা উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন ও ১ নং জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওবায়দুল রহমান ও যুগ্ন সাধারণ সম্পাদক মো : জিয়াউর রহমান মানিক নবাবগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি আতিকুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।