বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের
বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের

চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ তাঁর রাজনৈতিক সহকর্মীদের ওপর হামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকে তাঁদের ওপর হামলা হয়। পরে জোনায়েদ সাকি সাংবাদিকদের জানান, ছাত্রলীগের হামলায় তিনিসহ অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীকাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
বুধবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনীতিবিদদের ওপর এমন ন্যক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। জোনায়েদ সাকির ওপর হামলায় প্রমাণ হয়েছে রাজনীতিতে দুর্বৃত্তায়ন চলছে। দুর্বৃত্তায়নের কাছে কখনই রাজনীতি মাথা নত করতে পারে না। জাতীয় পার্টি সব সময় সন্ত্রাসমুক্ত রাজনীতির পক্ষে।
বিবৃতিতে জিএম কাদের বলেন, তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাসীরা পার পেলে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।