স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন মাটিরাঙ্গায় আগমন উপলক্ষে মাটিরাঙ্গা পৌরসভা ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১৫ জুলাই) বিকেলে মাটিরাঙ্গা পৌরসভার হল রুমে পৌর মেয়র মোঃ শামসুল হক এর সভাপতিত্বে ও পৌর সচিব পারভিন আক্তার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।
এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা ও পৌর ইন্জিনিয়ার, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলরগনসহ আরও অনেকে।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে পৌরসভা ও উপজেলা পরিষদের ক্ষতিগ্রস্থ সড়ক, সেতু, ব্রীজ কালভার্টগুলো আগামী জাতীয় নির্বাচনের আগে সংস্কারের আশ্বাস প্রদান করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।