
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বড়দিঘির পাড় অহনা পাড়া নামক এলাকা থেকে একটি পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিলুপ্ত প্রজাতীর বিষাক্ত এই সাপ উদ্ধার করে হাটহাজারীর বনে অবমুক্ত করা হয়।
হাটহাজারী উপজেলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষযটির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, হাটহাজারীর অহনা পাড়া এলাকার লোকালয়ে পদ্মগোখরা সাপ দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের স্নেক রেসকিউ টিমের সহায়তায় সাপটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে গভীর বনে অবমুক্ত করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।