
মিরপুরে নিউজিল্যান্ডের সিরিজে ফ্লপ ছিলেন ওপেনার লিটন কুমার দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থতার ধারাবাহিকতায় ছুটছেন।
ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে সবশেষ ১২ ইনিংসে লিটনের রান ছিল ১০.৯২ গড়ে ১৩১! বিশ্বকাপে ৫ ম্যাচে ব্যর্থতায় মোড়ানো লিটনের ইনিংসগুলো নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। তবু লিটন নিয়মিত একাদশে। তার দলে অন্তর্ভূক্তি নিয়ে এত সমালোচনার কোনোটাই পাত্তা দিচ্ছে না বিসিবি।
এসব পরিসংখ্যান জানিয়ে ক্রীড়াব্যক্তিত্ব গাজী আশরাফ হোসেন লিপু বিস্ময় প্রকাশ করে কলাম লিখেছেন। গণমাধ্যমে লেখা কলামে তিনি বলেছেন, ‘লিটনের মতো এমন সুযোগ পৃথিবীর কোনো ব্যাটার পায় কি না, জানি না। ইংল্যান্ডের ম্যাচে দুটি চারের ঝলক দেখিয়েছে সে। এরপর বাস্তবতাটা আগের মতোই দুঃখজনক।
ফের কম রানে সাজঘরে লিটন। লিপু প্রশ্ন রাখেন, একজন খেলোয়াড় এতবার ব্যর্থ হওয়ার পরও তাকে প্রথম একাদশে রাখা হয় কী করে? তিনি বলেন, ‘এমন ব্যর্থতার পরও যদি মূল একাদশে একজন খেলোয়াড়ের জায়গা নিশ্চিত হয়, এটাই বলে দেয় দলের অবস্থাটা কী? দল তার কাছ থেকে ভালো শুরু আশা করে, তখন গোটা দলের ছবিটাই ফুটে ওঠে।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।